560454
সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয় : প্রধানমন্ত্রী
content:অনলাইন ডেস্ক : বিএনপি-জামায়াতের সহিংসতা দমনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বড় ভূমিকা ছিল। এছাড়া বিএনপির জ্বালাও-পোড়াওয়ের মতো সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবিলায় আনসার বাহিনী কাজ করেছে।’রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে সফিপুরের আনসার একাডেমিতে বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই গ্রাম থেকে শহরে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জাতীয় ও স্থানীয় নির্বাচন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাহিনীটির অবদান আজ প্রশংসনীয় ।প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বড় ভূমিকা ছিল। তারা তাদের অস্ত্রশস্ত্র দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। অনেক আনসার সদস্যই স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। দেশের কল্যাণে নানাভাবে কাজ করে যাচ্ছে।’আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে আনসার বাহিনী চলতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটি বাহিনীকেই সহায়তা দিচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী।বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতির পিতার নেতৃত্বে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। কাজেই কোন বাহিনীর কী প্রয়োজন, সেটা আমরা উপলব্ধি করতে পারি। সেটা উপলব্ধি করতে পারি বলেই আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নতিতে কাজ করা হচ্ছে। আরও উন্নত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।চলমান বৈশ্বিক বাস্তবতায় ফসল উৎপাদন বৃদ্ধিতে গ্রামের মানুষকে পরামর্শ দিতে এই বাহিনীকে ভূমিকা রাখারও তাগিদ দেন সরকারপ্রধান।অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী ৮ ক্যাটাগরিতে বাহিনীর ১৮০ জনকে সাহসিকতা ও সেবা পদক দেন।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম
জাতীয়



560455
প্রথম সউদী নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাবি
content:আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো প্রথম নারী নভোচারীর নাম ঘোষণা করেছে সউদী আরব। রোববার রায়ানাহ বার্নাবির নাম ঘোষণা করে দেশটি। চলতি বছরের মাঝামাঝি সময় আইএসএসে’এ পাঠানো হবে এই নারী মহাকাশচারীকে।মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইটে সক্ষমতা গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী মহাকাশ খাতের দেয়া সুযোগের সদ্ব্যবহার করতে এই সিদ্ধান্ত নিয়েছে সউদীআরব।সউদী প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ওই মহাকাশ যাত্রায় প্রথম সউদীনারী মহাকাশচারী রায়ানাহ বার্নাবি ছাাড়ও থাকবেন একজন পুরুষ নভোচারী। যার নাম আলি আলকারনি। দু’জন এক্স-টু মহাকাশ মিশনের ক্রুতে যোগ দেবেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা হয়েছে।সউদী স্পেস কমিশন টুইটারে বলেছে, ‘প্রত্যেকটি যাত্রার পথিকৃৎ থাকে এবং প্রতিটি মিশনের নায়ক থাকে।’অন্য দুই মহাকাশচারী মরিয়ম ফিরদৌস ও আলী আল-গামদি সউদীমহাকাশ ফ্লাইট প্রোগ্রামের প্রশিক্ষণ দেবে। সূত্র : সিয়াসাত
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম
আন্তর্জাতিক



560456
জামালপুরে অন্তঃসত্ত্বা নার্স পেটালেন আ.লীগ নেতা, নার্সদের কর্মবিরতি
content:জামালপুরে শাশুড়ির মৃত্যুকে কেন্দ্র করে ৫ জন নার্সকে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের নার্সরা।জামালপুরে শাশুড়ির মৃত্যুকে কেন্দ্র করে ৫ জন নার্সকে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের নার্সরা। রোববার দুপুর থেকে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।জানা গেছে, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নুরে আলম জিকু জামালপুর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক।২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতা নুরে আলম জিকু তার শাশুড়ি জেসমিন আক্তারকে (৫০) নিয়ে হাসপাতালে যান। জেসমিন আক্তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী ছিলেন। তবে রাতে চিকিৎসা নেওয়ার পর ছাড়পত্র না নিয়েই স্বজনরা রোগীকে বাড়ি নিয়ে যায়।রোববার সকালে রোগীর অবস্থার অবনতি হলে আবার তাকে হাসপাতালে আনা হয়। তখন অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক রোগীকে জরুরি ইসিজির জন্য পাঠান। ইসিজি রিপোর্ট দেখে চিকিৎসক জানান, মায়োকার্ডিয়াক ইনফেকশনে জেসমিন আক্তার মারা গেছেন।হাসপাতাল সূত্র জানায়, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রোগীর স্বজনরা নার্সদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়। একপর্যায়ে রোগীর জামাতা নুরে আলম জিকু লোকজন নিয়ে নার্সদের কক্ষের ভেতরে গিয়ে অন্তঃসত্ত্বা নার্সসহ ৫ নার্সকে মারধর করেন।এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে মহিলা ওয়ার্ডের নার্সরা কর্মবিরতি পালন করেন। এসময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা চলছিল। সভায় নার্সদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।ভুক্তভোগী নার্স আশরাফুন নাহার বলেন, 'ওই রোগী চিকিৎসা নিয়ে রাতে কোনো কিছু না বলেই বাড়িতে চলে যান। সকালে অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু তখন রোগী মারা গেলে আমাদের দায়ী করে মারধর করা হয়।।নার্স শামছুন নাহার বলেন, 'রোগীর মৃত্যুতে হাসপাতালের কোনো অবহেলা ছিল না। অন্যায়ভাবে আমাদের মারধর করায় কর্মবিরতি করি, পরে কর্তৃপক্ষের বিচারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।' ১৪ তারিখে সঠিক বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।অভিযুক্ত শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক নুরে আলম জিকু অভিযোগ অস্বীকার করে বলেন, 'মারধরের ঘটনা ঘটেনি। নার্সদের গাফলতি ছিল, তারা সেবা না দিয়ে বসেছিল। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে মাত্র।'জামালপুর জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. মুহাম্মাদ মাহফুজুর রহমান সোহান বলেন, 'নার্সদের কাছে মারধরের অভিযোগ শুনেছি। ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর মেয়র সমঝোতার দায়িত্ব নিয়েছেন। এ আশ্বাসে নার্সরা কাজে ফেরায় হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক আছে।'জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, 'হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম
বাংলাদেশ



560457
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও বিশাল সমুদ্রসীমা অর্জনে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী
content:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আমরা আমাদের বিশাল সমুদ্রসীমা অর্জন করতে সক্ষম হয়েছি।বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। আজ (সোমবার) সকালে আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের যে অধিকার আছে সেটা নির্দিষ্ট করার জন্য বঙ্গবন্ধু ১৯৭৪ সালে আইন প্রণয়ন করে। তখনও জাতিসংঘে এই আইন হয়নি। জাতিসংঘে এই আইন হয়েছে ১৯৮২ সালে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই এই আইন প্রথম পাস করে।প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের যেমন সমুদ্র আছে তেমন বিশাল উপকূলীয় অঞ্চল রয়েছে। এই অঞ্চলের সব ধরনের নিরাপত্তা বিধান করা, সব সম্পদ আমাদের অর্থনীতিতে কাজে লাগানো একান্ত অপরিহার্য। ২১ বছর পর ক্ষমতায় এসে এদেশে আমাদের যে অধিকার আছে তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করি। ১৯৭৫ সালের পরে যারা অবৈধভাবে সরকার গ্রহণ করেছিল তারা কিন্তু এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি জানি না, তাদের এই ব্যাপারে সম্মুক ধারণা ছিল কি না।তিনি আরও বলেন, আমাদের উদ্যোগের ফলে ১৯৯৬ সালে কিছু কাজ করে যাই, দ্বিতীয় দফা সরকারে আসার পর থেকে আমরা আবার উদ্যোগ নেই এবং সমুদ্রসীমায় আমাদের যে অধিকার তা নিশ্চিত করি। এক দিকে মিয়ানমার, অন্যদিকে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক রেখেও আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করতে সক্ষম হয়েছি।প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব। আমি চাই আমাদের কোস্টগার্ড আধুনিক, প্রযুক্তিজ্ঞান সম্পন্ন, উন্নত, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠুক। আমাদের ব্যবসা-বাণিজ্য সমুদ্রপথে পণ্য পরিবহণ, যাত্রী পরিবহন সকলের নিরাপত্তা বিধানে আপনারা বিশাল অবদান রেখে যাচ্ছেন। আপনাদের দায়িত্বপালনে বাংলাদেশের জনগণই সব থেকে লাভবান হবে।তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ঘরে ঘরে আমরা আলো জ্বালছি। দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না। ভূমিহীন মানুষদের আমরা বিনামূল্যে ২ কাঠা জমি ও ঘর তৈরি করে জীবন জীবিকার সুযোগ করে দিচ্ছি। নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রত্যেকের জীবন যেন উন্নত সমৃদ্ধশালী হয়, প্রত্যেকের সন্তান লেখাপড়া শিখবে, আধুনিক ও ডিজিটাল পদ্ধতি শিখবে, তারা নিজেরা উপার্জন করবে, দেশের অর্থনীতিতে অবদান রাখবে। আমাদের জনগোষ্ঠীকে স্মার্ট জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৮ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম
জাতীয়



560458
সিরিয়ায় ইসরায়েলের ফের মিসাইল হামলা, নিহত ৫
content:সিরিয়ার রাজধানী দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় মিসাইল হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে ইসরায়েলি রকেট দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকার আশপাশের একটি ভবনে আঘাত হানে। হামলার শিকার ওই এলাকাটি দামেস্কে অবস্থিত ইরানি স্থাপনার কাছাকাছি বড় ও ব্যাপকভাবে সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্সের পাশে অবস্থিত।রয়টার্স বলছে, ইসরায়েলের নজিরবিহীন এই টার্গেটেড হামলার কারণে সিরিয়ার রাজধানীর কেন্দ্রস্থল বলে পরিচিত ওমাইয়াদ স্কোয়ারের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত সেখানকার আবাসিক এলাকার মধ্যে বহুতল নিরাপত্তা ভবনও অবস্থিত।সিরিয়ার একজন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, ইসরায়েলের এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তবে ইসরায়েলের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, মধ্যরাতের পরপরই রাজধানী দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৫ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের এই হামলা বেশ কয়েকটি বেসামরিক বাড়িঘর এবং দামেস্ক ও এর আশপাশের এলাকায় বস্তুগত ক্ষতি করেছে।’অবশ্য কোনও নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।এর আগে ইরান-পন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইমাদ মুঘনিয়াহ ২০০৮ সালে কাফর সুসাতে একটি বোমা হামলায় নিহত হন। ভারী নিরাপত্তা বলয়ে অবস্থিত দামেস্কের এই এলাকার বাসিন্দারা বলছেন, সেখানে একটি প্রধান সাংস্কৃতিক কেন্দ্রসহ বেশ কয়েকটি ইরানি নিরাপত্তা সংস্থার অবস্থান রয়েছে।উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।ইসরায়েল অবশ্য খুব কমই সিরিয়ায় এই ধরনের অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করে থাকে।এছাড়া ইরান সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় তার সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত এই দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত বেশিরভাগ অঞ্চলেই তেহরানের উপস্থিতি রয়েছে। এমনকি ইরানের নেতৃত্বে হাজার হাজার মিলিশিয়া এবং স্থানীয় আধাসামরিক গোষ্ঠীর সদস্যরা সিরিয়ায় অবস্থান করছে বলে পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কখনোই প্রকাশ্যে স্বীকার করেনি যে, সিরিয়ার গৃহযুদ্ধে ইরানি বাহিনী তার পক্ষে কাজ করছে। বরং আসাদ সরকার বলেছে, সিরিয়ার মাটিতে শুধুমাত্র তেহরানের সামরিক উপদেষ্টা রয়েছে।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৪ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৪ পিএম
আন্তর্জাতিক



560459
বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপির কাছে জামায়াতের আবেদন
content:মিছিল করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইল করা হয়।ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও ওলামায়ে কেরামসহ সকল নেতাকর্মীর মুক্তি এবং কেয়ারটেকার সরকারসহ জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলটি ২৫ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে।বিক্ষোভ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, জামায়াতের পক্ষ থেকে প্রায়ই ই-মেইল করা হয়। সর্বশেষ তারা কোনো কর্মসূচির জন্য অনুমতি চেয়ে ই-মেইল করেছে কিনা তা এখনো অফিসিয়ালি আমরা জানতে পারিনি। অনুমতির বিষয়টি ডিএমপি কমিশনার দেখবেন। ই-মেইলের বিষয়টি আমরা অফিসিয়ালি এখনো নিশ্চিত হতে পারিনি।ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শুরা সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন ঢাকা পোস্টকে বলেন, আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অনুমতি চেয়ে ই-মেইল করেছি। ডিএমপির পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাইনি।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৮ এএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৮ এএম
জাতীয়



560460
হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি তৈরি করল ভারত
content:এবার ভারতে তৈরি হয়েছে ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি। যাত্রী পরিবহনে ফ্লাইং ট্যাক্সিটি হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বলে দাবি করেছে নির্মাতা সংস্থা 'ই প্ল্যান কোম্পানি'।ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি তৈরি হয়েছে ভারতের আইআইটি মাদ্রাজে। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 'এরো ইন্ডিয়া শো'-তে প্রদর্শিত হয়েছে আকাশযানটি।নির্মাতা সংস্থা 'ই প্ল্যান কোম্পানি' বলছে, একবার চার্জ দিলেই ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এ আকাশযানটি। এছাড়া ওই বিশেষ যান সাধারণ চার চাকার গাড়ির চেয়ে ২০ গুণ বেশি দ্রুতগতির।ওই স্টার্ট আপ সংস্থার দাবি, এই যানে যাত্রী পিছু খরচও অন্যান্য যানের চেয়ে বেশি। উবারের চেয়ে দ্বিগুণ খরচ হবে এই ইলেকট্রিক ফ্লাইং ট্যক্সিতে।উড়ন্ত এ আকাশযানটি নিয়ে বেশ আশাবাদী সংস্থাটির সিটিও অধ্যাপক সত্য চক্রবর্তী ও সিইও প্রাঞ্জল মেহতা।তারা বলছেন, এই উড়ন্ত ট্যাক্সি বেশি জায়গা দখল করে উত্তরণ বা অবতরণ করে না। আর পার্ক করার জন্য লাগে ২৫ স্কয়ার মিটার এলাকা।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৯ পিএম
আন্তর্জাতিক



560461
মেট্রোরেলের পর খুলল কালশী ফ্লাইওভার, চওড়া হাসি মিরপুরবাসীর
content:যানজটে নাকাল রাজধানীর মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগ নেওয়া হলেও সড়কে দিনদিন গাড়ির চাপ বাড়ায় ও শৃঙ্খলা না থাকায় খুব একটা কাজে আসছে না। তবুও নিরন্তর চেষ্টা সরকারের। বিজয়ের মাস ডিসেম্বরের পর থেকে এখন অবধি মেট্রোরেলের একাধিক স্টেশন খুলে দেওয়ায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলতে স্বস্তি আসছে নগরবাসীর। বিশেষ করে মিরপুর এলাকার যেসব মানুষ এই রুট ব্যবহার করছেন তারা নির্বিঘ্নে চলাচল করছেন। এবার এই এলাকার মানুষের চলাচল স্বাচ্ছন্দ্যময় করতে খুলে দেওয়া হলো কালশী ফ্লাইওভার।রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে মিরপুর বালুর মাঠে এক সুধী সমাবেশে যোগ দিয়ে উড়াল সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি চালু হলে মিরপুরের সঙ্গে বনানী, উত্তরা এবং রাজধানীর পূর্বাংশের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছে সরকার।ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামও মনে করেন কালশী ফ্লাইওভার চালু হওয়ায় মিরপুরবাসী যানমুক্ত থাকতে পারবে।প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ফ্লাইওভারটি চালু হলে কয়েক কোটি মানুষের ব্যস্ত নগরীর মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা, অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে যোগাযোগ সহজ হবে দূরত্ব কমাবে।প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মিরপুর থেকে বিমানবন্দরে যাওয়া যাবে।ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় মিরপুর সেনানিবাস, চিড়িয়াখানা, সেনাবাহিনীর আবাসন, অনেক শিক্ষা ও চিকিৎসাপ্রতিষ্ঠান, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। মিরপুরের যাতায়াত সহজ করতে আগেই নতুন সড়ক ও সেনানিবাস এলাকায় উড়ালসড়ক নির্মাণ করা হয়েছিল। এতে মিরপুরে যাতায়াতে সড়কটির ব্যবহার অনেক বেড়ে যায়।তবে কালশী মোড়ে সরু থাকায় সেখানে প্রায় যানজট হতো। এখন ওই পথ দৈনিক এক লাখ যানবাহনের চাপ সামলাতে পারবে।প্রকল্প বিবরণী অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয়লেন করা হয়েছে।প্রধান চারলেন বিশিষ্ট ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। দুইলেন বিশিষ্ট র্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে যাবে।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৮ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৯ পিএম
জাতীয়



560462
দেশের অর্থ অন্যকে দিয়ে দুর্নীতি করব, এই মানসিকতা আমাদের নেই : প্রধানমন্ত্রী
content:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি, দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য এসেছি, নিজের ভাগ্য গড়ার জন্য নয়। তিনি আরও বলেন, আমার দেশের অর্থ অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব, এই মানসিকতা আমাদের নেই। এই শিক্ষা বাবা-মা আমাদের দেয়নি।আজ (রোববার) সকালে কালশী বালুর মাঠে মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।পদ্মাসেতু নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পদ্মাসেতু নিমার্ণ একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমাদের ওপর মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, এখানে নাকি দুর্নীতি হয়েছে। আমি বলেছিলাম, প্রমাণ করতে হবে দুর্নীতি হয়েছে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। মাতৃভাষায় কথার অধিকার অর্জনের জন্য আমার দেশের ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে রক্তের অক্ষরে লিখে দিয়েছিল, মাকে মা বলে ডাকতে চাই। আমি আজকে সেই সকল ভাষা শহীদদের আমার শ্রদ্ধা জানাচ্ছি।কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৯ পিএম
জাতীয়



560463
ছাত্রীলীগ নেত্রীর নির্যাতনের সেই রাতের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন ইবি ছাত্রী
content:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে নির্যাতনের শিকার ভুক্তভোগী সেই ছাত্রী। তবে সেখানে না ভর্তি হয়ে বুকভরা আশা আর স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন ইবিতে।ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হওয়া এই ছাত্রী ভর্তির পর পরই দেশরত্ন শেখ হাসিনা হলে ৩০৬নং কক্ষে অতিথি হিসেবে ওঠে। তবে হলে ওঠার পর পরই হল নেত্রীকে না জানানোয় হুমকির শিকার হন। এর পর ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ‘অমানবিক’ নির্যাতনের শিকার হন। এর পরই বাধ্য হয়ে হল ছেড়ে ‘গোপনে’ পালিয়ে যান তিনি।পরে আবার ১৪ ফেব্রুয়ারি বাবা ও মামাকে নিয়ে ফিরে আসেন ক্যাম্পাসে লিখিত অভিযোগ করতে। প্রথমে ওই ছাত্রী লজ্জায় ও ভয়ে ইতস্তত এবং শঙ্কিত হলেও রিকশাচালক বাবার অভয় পেয়ে প্রতিবাদী হয়ে ওঠেন। প্রথম বর্ষে ভর্তি হওয়া এই ছাত্রী গণমাধ্যমেরও মুখোমুখি হচ্ছেন অকপটে। বর্ণনা করেন সেই রাতের ভয়াবহ নির্যাতনের গল্প, যা মুহূর্তেই দেশব্যাপী আলোচিত হয়, প্রত্যেক মিডিয়ায় টকশোর টপিক হয়ে যায় ‘ইবির ছাত্রী নির্যাতন’।ওই ছাত্রী জানান, বাড়িতে ফিরে ঘটনা খুলে বলেন পরিবারের সদস্যদের কাছে। কিন্তু পারিপার্শ্বিক লোকলজ্জার ভয়ে ঘটনা বাইরে জানাতে চাননি তারা। কিন্তু রিকশাচালক বাবা মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এমন নির্যাতনের সব কাহিনি জেনে চুপ থাকতে রাজি হননি।১৪ ফেব্রুয়ারি তার লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নির্যাতনকারীদের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা। নির্যাতনকারী হিসেবে আরও যাদের নাম উল্লেখ করেছেন তারা হলেন— ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুম ইসলাম, একই বর্ষের আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোয়াবিয়া জাহান।অভিযুক্তরা তাকে ঘিরে ধরে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকেন। গামছা দিয়ে মুখ বেঁধে শরীরের বিভিন্ন স্থানে পিন ফোটানো, সজোরে মুখে চড়-থাপ্পড়, আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ, নাম প্রকাশ করলে ভাইরালের হুমকি, প্রভোস্টের নামে কুরুচিপূর্ণ গালাগাল করতে বাধ্য করে ভিডিও ধারণ, ডাইনিংয়ের ময়লা গ্লাস চেটে পরিষ্কার করাতে বাধ্য করানো ছাড়াও অপ্রকাশযোগ্য মানসিক, শারীরিক ও যৌন হয়রানি করার মতো ঘটনা ঘটে ওই রাতে। এমনটি বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।এসব ঘটনায় ওই ছাত্রী ভয় পেয়ে যান। তবে তাকে সাহস জোগান রিকশাচালক বাবা আতাউর রহমান। এসব বিষয়ে কথা হয় যুগান্তরের সঙ্গে।ওই ছাত্রী জানান, আতাউর রহমানের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে ভুক্তভোগী তৃতীয়। বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন। রিকশা চালিয়ে অনেক কষ্ট করে প্রতিটা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন তিনি। ছোট মেয়েটা ক্লাস টেনে পড়ে। তিনি সন্তানদের কখনো কারও কাছে মাথা নত করার শিক্ষা দেননি বলে জানিয়েছেন তার মেয়ে।ভুক্তভোগী বলেন, আমাদের বাবা-মা হয়তো আমাদের ঠিকমতো খেতে দিতে পারে না, ঠিকমতো পোশাক পরাতে পারে না। কিন্তু তারা আমাদের সবসময় সাহসী, প্রতিবাদী, সত্যবাদী ও সৎ হতে শিখিয়েছেন।এমন নির্যাতনের ঘটনা বিভিন্ন সময় ঘটলেও তা প্রকাশ্যে আনতে সাহস করেনি ভুক্তভোগীরা। তবে ঘটনা প্রকাশ্যে আনার পর কিছুটা শঙ্কাও কাজ করছে ভুক্তভোগী পরিবাবের। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শুরুতেই সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে মনস্তাত্তিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ভুক্তভোগী। তার এ সাহসী প্রতিবাদ এখন সরব থাকলেও অদূর ভবিষ্যতে কি হতে পারে তা নিয়েও ভাবনার শেষ নেই পরিবারের। তবে সবাইকে অন্যায়ের এ প্রতিবাদে পাশে পাবেন বলে আশাবাদী ভুক্তভোগী পরিবারের।এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, আমরা তদন্ত সাপেক্ষে বিভিন্ন অফিস ও জায়গায় চিঠি দিয়েছি এবং উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। সরেজমিন তদন্তের জন্য আমরা হলে গিয়েছিলাম। মেয়েটি যে যে রুমে ছিলেন, সেসব রুমে আমরা সরেজমিন গেছি। আমরা ওই রুমে যাদের পেয়েছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি। আর যাদের পাইনি, তাদেরও সাক্ষাৎকার নেওয়া হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫১ পিএম
বাংলাদেশ



560464
বগুড়ার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার
content:২০০৭ সালে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. মিনাজুলকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।শনিবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেছে। সে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় ২০০৭ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী।লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মামলার পর থেকে সে পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন।গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪২ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫১ পিএম
বাংলাদেশ



560465
পাকিস্তানের প্রেসিডেন্টকে মুখ সামলে কথা বলার পরামর্শ নির্বাচন কমিশনের
content:দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কোনো নির্দেশনা দেওয়ার সময় প্রেসিডেন্টকে এক প্রকার মুখ সামলে কথা বলার পরামর্শ দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। নির্বাচন কমিশনে পাঠানো প্রেসিডেন্ট আরিফ আলভির চিঠির উত্তরে নির্বাচন কমিশন শব্দ ব্যবহারে যত্নশীল হতে পরামর্শ দেয়। এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।রাষ্ট্রপতির প্রতি শব্দ ব্যবহারে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে সেই চিঠিতে বলা হয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক সংস্থা হলো রাষ্ট্রপতির কার্যালয়। রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির প্রতি অন্যান্য সব সাংবিধানিক এবং আইনি সংস্থাগুলো সর্বোচ্চ সম্মান প্রদর্শনে বাধ্য।চিঠিতে আরও বলা হয়, আমরা মনে করছি যে, অন্যান্য নিরপেক্ষ এবং সাংবিধানিক সংস্থাগুলোর প্রতি মর্যাদাপূর্ণ অফিসের (রাষ্ট্রপতির কার্যালয়) কাছ থেকে যথাযথ নির্দেশনা আশা করছি। চিঠিতে বলা হয়, ইসিপি দেশের সংবিধান ও আইন মেনে চলে। নির্বাচন পর্যবেক্ষকদের কাজ ছিল নির্বাচন পরিচালনা করা। রাষ্ট্রপতি এবং গভর্নরের দায়িত্ব ছিল নির্বাচনের তারিখ ঘোষণা করা।চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন ও পরিচালনার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে উল্লেখ করা অপ্রয়োজনীয় নয় যে, রাষ্ট্রপতি এবং গভর্নরের ভূমিকা যথাক্রমে সংবিধানের ৪৮(৫) ও ১০৫(৩) অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো সংসদ ভেঙে যাওয়ার পর তার নির্বাচনের তারিখ ঘোষণা করার এখতিয়ার সংবিধান কোনো পর্যবেক্ষক সংস্থাকে প্রদান করে না।এর আগে লাহোরের প্রাদেশিক সংসদ ভেঙে যাওয়ার পর লাহোর হাইকোর্ট কর্তৃক নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট আরিফ আলভি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠিও প্রেরণ করেন আরিফ আলভি।প্রেসিডেন্টের এমন চিঠির উত্তরেই এমন তীর্যক মন্তব্য করল পাকিস্তান নির্বাচন কমিশন।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৬ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫১ পিএম
আন্তর্জাতিক



560466
প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয়, মা এসে করলেন জুতাপেটা
content:ভালবাসা উদ্‌যাপন করতে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’ তে নানা রকম পরিকল্পনা করেন যুগলরা। উপহার তো আছেই। এছাড়াও ঘুরতে ও খেতে যাওয়ার ঘটনা সাধারণ। কিন্তু ভালবাসা উদ্‌যাপন করতে গিয়ে যে এমন পরিণতি হবে, তা আন্দাজও করতে পারেনি এক যুগল।সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, অতর্কিতে পিছন থেকে এক মহিলা জুতা হাতে ধেয়ে আসছেন যুগলের দিকে। কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে একের পর এক জুতোর আঘাত করতে থাকেন সপাটে।ততক্ষণে তরুণী টের পেয়ে গিয়েছেন, ওই নারী আসলে তার মা। মাকে দেখে ভয়ে টেবিল ছেড়ে বেরিয়ে আসেন তিনি।মায়ের হাত থেকে প্রেমিককে আটকাতে গেলে জুতাপেটা জোটে মেয়ের কপালেও। মেয়েকে ওই তরুণের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রাগে ফেটে পড়েন তিনি। নিজেকে বাঁচাতে চেষ্টা করেও বিফল ওই তরুণ টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে ওই তরুণ কাকুতি-মিনতি করতে থাকেন, যেন তার প্রেমিকাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সে কথায় কান না দিয়ে একের পর এক মার পড়তে থাকে।।পুরো ঘটনাটি ভিডিও করেন ওই নারীর সঙ্গে থাকা অন্য এক জন। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে ঘটনা কোথাকার তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ঘটনাটি পাকিস্তানের বলে মনে করা হচ্ছে।সূত্র: আনন্দবাজার
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫১ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫১ পিএম
আন্তর্জাতিক



